তথ্যপ্রযুক্তি ম্যাগাজিন 'সিনেট' তাদের বাছাই করা সফটওয়্যার নিয়ে এ সাইটটি সাজিয়েছে। সফটওয়্যারের ডাউনলোডের পাশাপাশি এখানে সেগুলোর রিভিউ এবং ব্যবহারকারী রেটিং দেখার সুযোগ রয়েছে। সাইটটি প্রতিদিনই আপডেট হয়। তাই প্রতিদিনই নতুন সফটওয়্যার সম্পর্কে জানা যায়। সফটওয়্যার ডাউনলোডের জন্য সাইটটিতে Security Software, Browser, Business Software, Communications, Desktop Enhancement, Digital Photo, Education Software, Games,Graphic Design Software, Internet Software এবং Video Software সহ বেশ কিছু বিভাগ রয়েছে। সাইটটির ডান পাশ থেকে The Download Software Finder বিভাগ থেকে সফটওয়্যারের প্লাটফর্ম, বিভাগ এবং নাম লিখে সার্চ করার সুযোগ রয়েছে।
ইন্টারনেট বিশ্বে সফটওয়্যার এনসাইক্লোপিডিয়া হিসেবে www.softpedia.com-এর নামডাক রয়েছে। সফটওয়্যারের তথ্যভাণ্ডার বলা হয় সাইটটিকে। উউন্ডোজ, ম্যাক, লিনাঙ্সহ সব অপারেটিং সিস্টেমই পাওয়া যায় এতে। সাইটটিতে বিভিন্ন ডিভাইসের ড্রাইভার সফটওয়্যারও পাওয়া যায়। সাইটটির Games বিভাগে মিলবে জনপ্রিয় বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার। সফটওয়্যার ডেভেলপাররা প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যারের স্ক্রিপ্টও খুঁজে নিতে পারেন সাইটটির মাধ্যমে। এ জন্য অবশ্য ক্লিক করতে হবে সাইটটির Scripts নামক বিভাগটিতে।
সফটওয়্যারের টিপস এবং ট্রিকস বের করতে যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য আদর্শ সাইট www.brothersoft.com। এখানে দুই লক্ষাধিক সফটওয়্যারের প্রতিটির সঙ্গে রয়েছে রিভিউ। সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে এবং কী কাজ করে তার জন্য রয়েছে স্ক্রিনশট। প্রিমিয়াম সফটওয়্যারগুলোর ট্রায়াল সংস্করণও ডাউনলোড করার সুযোগ রয়েছে। কম্পিউটার এবং মোবাইলের সফটওয়্যারের পাশাপাশি ভিডিও গেইমস ডাউনলোডের জন্যও সাইটটির খ্যাতি রয়েছে।
www.download3000.com
বিনা মূল্যে সফটওয়্যার ডাউনলোডের জন্য www.download3000.com সাইটটি এখন বেশ জনপ্রিয়। উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এখানে কয়েক হাজার সফটওয়্যার রয়েছে। প্রতিটি সফটওয়্যারের বিবরণের পাশাপাশি সেগুলোর ধরনও উল্লেখ করা রয়েছে। এখানে। এ ছাড়া সফটওয়্যারটি কতটা মানসম্মত তা বোঝার জন্য রয়েছে রেটিং সুবিধা।

www.gtdownload.com
বাজারে নতুন কী সফটওয়্যার আসছে এবং আপডেট হচ্ছে তা দেখার জন্য এটি বেশ কাজের একটি সাইট। এর Latest Software বিভাগে গেলে এসব সফটওয়্যার পাওয়া যাবে। নিজের পছন্দের সফটওয়্যারও এ সাইটে শেয়ার করার জন্য এর Submit Software বিভাগটি ব্যবহার করা যাবে।

www.getjar.com
মোবাইল ফোন ডাউনলোডে অ্যাপলের অ্যাপস্টোরের পরই গেটজারের স্থান। এর Games, Educations, Social and Messaging, Entertainment, Health এবং Life Style বিভাগে এসব অ্যাপ্লিকেশন ডাউনলোডের সুযোগ রয়েছে। মোবাইল ফোন থেকেই সরাসরি অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য এর বিশেষ মোবাইল সংস্করণ (m.getjar.com) রয়েছে।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment