মোবাইলে ফায়ারফক্স
জনপ্রিয় ডেস্কটপ ব্রাউজার মোজিলা ফায়ারফঙ্রে মোবাইলে ব্যবহার উপযোগী সংস্করণও রয়েছে। অ্যানড্রয়েড, উইন্ডোজ মোবাইল এবং মাইমো অপারেটিং সিস্টেমে চলা নকিয়া, স্যামসাংসহ অন্য কোনো ব্র্যান্ডের মোবাইলে এটি সহজেই ব্যবহার করা সম্ভব।
প্রচলিত অন্যান্য মোবাইল ব্রাউজারের তুলনায় এতে বেশ কিছু বাড়তি সুবিধা রয়েছে। ফায়ারফঙ্ মোবাইল ব্রাউজারে ট্যাব যোগ, এক ক্লিকে বুকমার্ক, পাসওয়ার্ড ম্যানেজারসহ সেফ ব্রাউজিং সুবিধা রয়েছে। প্রথম ব্রাউজার হিসেবে ফায়ারফক্স মোবাইল ব্রাউজারই অ্যাড-অনস যোগ করার সুবিধা দেয়। এ ছাড়া প্রায় ৪০টি ভাষায় এটি ব্যবহার করা যাবে।
ব্রাউজারটি শিগগিরই অন্যান্য মোবাইল ডিভাইসের জন্যও পাওয়া যাবে বলে জানিয়েছে মোজিলা ফাউন্ডেশন। আপনার মোবাইলটি ফায়ারফক্স মোবাইল ব্রাউজার উপযোগি কি না এবং এ সম্পর্কে আরো জানতে মোজিলার সাইটে ক্লিক করতে পারেন। http:/ww/w.moyilla.com/en-US/mobile/download/ ঠিকানা থেকে Firefox Mobile বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।





0 মন্তব্য(সমূহ):
Post a Comment