নিজের ছবিতে জিমেইল ব্যাকগ্রাউন্ড
টেক বিশ্ব ডেস্ক
থিম পরিবর্তন সুবিধার জন্য গুগলের ওয়েবমেইল সেবা 'জিমেইল' বেশ জনপ্রিয়। এত দিন জিমেইলে সাইটটিতে থাকা স্থায়ী কিছু থিম ব্যবহার করা যেত। এবার ব্যবহারকারীকেই থিম তৈরি করার সুযোগ দিচ্ছে জিমেইল। নতুন এ সুবিধায় চাইলে নিজের ছবিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে। এমনকি গুগলের নিজস্ব ছবি সংগ্রহশালা পিকাসা অ্যাকাউন্ট থেকে সরাসরি লিংক দিয়ে ছবি যোগ করা যাবে।
পিকাসা অ্যাকাউন্ট না থাকলে কম্পিউটার থেকে সরাসরি আপলোড করে ব্যবহার করা যাবে। এ ছাড়া পছন্দের রং ব্যবহারের সুযোগ তো রয়েছেই।
জিমেইলের থিম তৈরি করার জন্য প্রথমে লগইন করতে হবে। এরপর Settings থেকে Themes-এ যেতে হবে। পেইজের ঠিক নিচেই পাওয়া যাবে 'Create your own theme' অপশন। অপশনটিতে ক্লিক করার পর ছবি আপলোড কিংবা পিকাসা থেকে ছবির লিংক যোগ করা যাবে। একই সঙ্গে ফুটার টেঙ্ট, ব্যাকগ্রাউন্ড রংও নির্বাচন করা যাবে। এগুলো সম্পন্ন হলে সেভ করে কিছুক্ষণ অপেক্ষা করলেই জিমেইল পেইজের ব্যাকগ্রাউন্ডে দেখা
যাবে ব্যবহারকারীর সেভ করা ছবি ও লেখা। স্কিন ভালোভাবে দেখার জন্য জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ছবির সাইজ নির্বাচন করবে।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment