জনপ্রিয় ওপেনসোর্স সফটওয়্যার
বাণিজ্যিক সফটওয়্যারের পাশাপাশি ওপেনসোর্স-ভিত্তিক সফটওয়্যারগুলো এখন বেশ জনপ্রিয়। মাইক্রোসফটের বাণিজ্যিক অপারেটিং সিস্টেম উইন্ডোজের পাশাপাশি ওপেনসোর্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম লিনাঙ্ এখন বেশ জনপ্রিয়। লেখালেখি বা ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার এমএস অফিসের বিকল্প হিসেবে ওপেন অফিসের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। যেকোনো ব্যবহারকারী চাইলে www.openoffice.org
ঠিকানার ওয়েবসাইট থেকে ওপেন অফিস ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন। ওপেনসোর্স-ভিত্তিক আরেকটি জনপ্রিয় সফটওয়্যার হলো এবিআই ওয়ার্ড। সফটওয়্যারটি বিনা মূল্যে www.abisource.com/download ঠিকানার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বাণিজ্যিক সফটওয়্যারের পাশাপাশি ভিডিও কনভার্টার হিসেবেও মুক্ত সফটওয়্যারের কদর এখন অনেক। http://handbrake.fr/downloads.php ঠিকানার ওয়েবসাইট থেকে ডিভিডি রিপিং কনভার্টার সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। মাইক্রো ভিডিও কনভার্টার ডাউনলোড করতে পারেন www.mirovideoconverter.com ঠিকানার ওয়েবসাইট থেকে। বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট বা ওয়েব থেকে ডাউনলোড করার জন্য স্কিপস্ক্রিন ডাউনলোড সফটওয়্যারটিও বেশ জনপ্রিয়। এটি ডাউনলোড করতে পারেন http://skipscreen.com. ঠিকানার ওয়েবসাইট থেকে। ওপেনসোর্স-ভিত্তিক ওয়েব ব্রাউজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মজিলা ফায়ারফঙ্। এটি ডাউনলোড করা যাবে www.mozilla.org/products/firefox/ঠিকানার ওয়েবসাইট থেকে। ই-মেইল ক্লায়েন্ট সফটওয়্যার মজিলা থান্ডারবার্ড ডাউনলোড করা যাবে www.mozilla.org/products/thunderbird/ঠিকানার ওয়েবসাইট থেকে। ভিডিও প্লেয়ার ভিএলসি ডাউনলোড করা যাবে www.videolan.org/vlc/ এবং মিডিয়া প্লেয়ার ক্ল্যাসিক ডাউনলোড করা যাবে http://mpc-hc.sourceforge.net/ঠিকানার ওয়েবসাইট থেকে। গ্রাফিকস এবং ফটো এডিটিং সফটওয়্যার জিআইএমডি ডাউনলোড করা যাবে http://gimp-win.sourceforge.net/stable.html এবং পেইন্ট ডটনেট ডাউনলোড করা যাবে http://www.getpaint.net/download.html ঠিকানার ওয়েবসাইট থেকে। ইনস্ট্যান্ট মেসেঞ্জার পিওজিন ডাউনলোড করা যাবে http://www.pidgin.im/pidgin/home/ ঠিকানার ওয়েবসাইট থেকে।
অনলাইনে আরো
এসব ওয়েবসাইট ছাড়াও নিম্নোক্ত ওয়েবসাইটগুলো থেকেও বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা যাবে। www.filehippo.com, www.tucows.com, www.filecluster.com এবং www.ksourcerer.org.





0 মন্তব্য(সমূহ):
Post a Comment